Wednesday, June 29, 2011

রৌদ্র জ্যোৎস্নায়

 
তুই বললি,
যাবি আমার সাথে?
রাখবি মুঠো আমার হাতে?

ভেজা ভেজা ব্যস্ততা পার হয়ে
রৌদ্র উঁকি দেয় সঙ্গোপনে
ফিরে তাকাতেই সবুজ দিক-চিহ্ন
মুখ খুঁজি আপনজনে
ভেজা রোদ আনমনে...

তুই বললি,
মন দিয়ে দেখ আলো আর ছায়া
কাটাকুটি, একাকী ভেসে যাওয়া

আড়মোড়া ভেঙ্গে সেই রোদ
কুয়াশা মাখা ভোরে
পথ ভুল করে ছুঁয়ে দেয়
কড়ি বরগার শরীরে
আরেকবার তোকে দেখি
এবার পরম আদরে...

No comments:

Post a Comment