আজও রয়েছ একইভাবে
অযত্নে অবহেলায়
জানিনা ভালোলাগাগুলোকে
আমরা ছিড়ে আনতে চাই
মুঠোর মধ্যে
অথচ ধরে রাখতে পারি না
শেষ পর্যন্ত..
আবার নতুন ভালোলাগা
তৈরী হয় সঙ্গোপনে
তুমি তখন শুধুমাত্র
শুকিয়ে যাওয়া কুঁড়ি..
অথচ কথা ছিল
তোমার ফুটে ওঠার
ফুল হয়ে বিকশিত হবার
হাতের মুঠো আজ নিরুত্তর
তুমি জানান দাও
এভাবেই একদিন সব শুকিয়ে যাবে,
ভালোলাগা বোধও...
No comments:
Post a Comment