Saturday, June 11, 2011

এমন দিনে...


এক একদিন এমন হয়
হয়ত দুপুরবেলা দারুন মেঘ করে
হুরমুড়িয়ে বৃষ্টি নেমেছে,
রাস্তায় জল জমবে নির্ঘাত
মাটি হবার কথা সারাদিন,
সন্ধ্যাটা --
ঠিক বিকেলে বৃষ্টি থেমে
আকাশ পরিষ্কার হয়ে গেল..
এক একটা বিকেলে
গুমোট গরম কেটে গিয়ে হয়ত
ফুরফুরে হাওয়া দিল --
যেসব বিকেলে
তোমার সঙ্গে দেখা হবার কথা থাকে..

বৃষ্টি থামার পর
ঘাসগুলো বেশি সবুজ
আরও যেন সতেজ

শুধু তুমি আস না ...

No comments:

Post a Comment