Thursday, June 9, 2011

নিজের মত...


তুমি বড় তাড়াতাড়ি নিজেকে
বদলে নেবার কথা বল
গুছিয়ে নেবার কথা বল

আমি তো আঁকড়ে ধরে বসে নেই
অনুরোধও করিনি কখনো ফিরে আসার
আমি আমার ভালবাসাই বুঝি

মুরগি পোষার মত করে তো আমি
সম্পর্ক তৈরী করি না
কিছুদিন আদর দিয়ে জবাই করে আবার

আবার নিজেকে বদলে নিয়ে বলব
আরেকজন, সেই
আরেকজন আমার ওপর ডিপেন্ড করে

আমিও তো ডিপেন্ড করেছিলাম
অনেক কিছুই ভেবেছিলাম
তাই আমি আমার ভালবাসাই বুঝি

আমি তো ভালই আছি এই বেশ
তুমিবিহীন আমি অগোছালো
কিম্বা

নাহয় একটু একা
অথবা
বড় বেশি একা...

তাতে কার কিইবা আসে যায়!

No comments:

Post a Comment