Thursday, June 9, 2011

দুঃখকে না বলা কথা




বরাত রয়েছে আরও কিছু মোম ছাঁচ, মুহুর্তের
জেনে নিও কোথায় কোথায় খুলতে হয় অন্তর্বাস
আর কোথায় ঝটিতি পরে নিতে হয় মুখোশ

চুপ করে আছি, এত কিছুর পরেও
দুঃখের কথাটি আমি দুঃখকে বলিনি..

হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে চেতনাকে, স্বপ্নবীজ
বুঝে নিও পরাক্রান্তা বিপন্নতা কিভাবে বৃষ্টি নিয়ে আসে
মায়া-নীড় কুসুমতা ভাদর রোদে দুপুরের বাতাসে

আচ্ছন্নে আছি, ফিরে আসা প্রান্তরে
দুঃখের কথাটি আমি দুঃখকে বলিনি...

No comments:

Post a Comment