রং মাখা মুখে আরো
আবির
স্টেশন চত্বরে আরো
মুখের ভিড়
মেলেছে ডানা উড়েছে
আরো সুদূরে
নীল্ ভ্রুকুটি
খুঁজেছি আরো গভীরে
রাত যখন ডেকেছে আরো
নিকষ
বেজেছে দামামা বুকে
আরো সাহস
ভেসে আসা শব্দ আরো
কঠিন
বুঝেছে আরো দিতে হবে
স্বার্থবিহীন
তবু মুখে কেন আরো
রঙের ক্ষত!
তবু
মুখে আরো অচেনা সব স্বার্থ!