কি
বলেছিলাম মনে নেই!
নদীর
ধারে পাথরে একা বসে
দুপুর
শেষে ভাঙা বিকেল পেরিয়ে
বৃষ্টি
ছুঁতে সাধ জাগে বারবার|
আজও
কখনো বা বলে ফেলি!
যত্ন
করে মোছা ভেজা কলাপাতায়
গরমভাতের
স্পর্শে জেগে ওঠা গন্ধে
মিশে
যায় খুঁজে বেড়ানো আশ্রয়|
যা
কিছু বলি বা বলতে চাই
বলা
উচিত, কি উচিত না
পড়ে
তাই নিয়েই যত অহরহ
টানাপোড়েনের
মাঝে ভুল খুঁজতে থাকা|
জানলা
বন্ধ করে কে চিলতে
আকাশ
দেখার স্বপ্নে মশগুল
ভুলে
যাই বারান্দায় গিয়ে দাঁড়াতে—
ছাদের
কার্নিশে এক ঘেয়ে
জমা
জলে ছাতলা পরা জীবনে
বলা-না
বলার রেশিওটা
ঠিক
রাখা দরকার সব সময়|
ছোটোবেলায়
অনুপাতের অঙ্কগুলো
মন
দিয়ে কেন করিনি ভেবে
আজও
মেলাতে বসতে হয়
জীবনে
বলা-না বলার রেশিও|
জীবন
তো জটিল হয় না, আমরাই
রেশিও
মেলাতে না পেরে
খামোকা জীবনের ঘাড়ে দোষ চাপাই|