Wednesday, October 13, 2021

খোঁজ

 


খেলবো বলে তুলছি হাত

তবু কেউ দিচ্ছে না সাথ

আছে স্কুলের বন্ধুরা সব মন জুড়ে

হাঁটবো বলে রাখছি পা

মাস্ক পরে যদিও-বা

যাচ্ছি ভুলে মুখগুলো আনমনা দুপুরে


বদ্ধ ঘরে পড়া অনলাইন

মায়ের বকুনি রাত-দিন

স্কুলই ভালো চক ডাস্টার আর এলার্ম

হাসবো বলে দিচ্ছি লাফ

সাইকেলটাও দিচ্ছে ডাক

ঘরের মাঠটা বড্ড ছোট নেইকো চার্ম


বাবাও তবু যায় অফিস

মায়ের বাজার হয়না মিস

বছর পেরিয়ে আবার নাকি আসছে পুজো

নতুন জুতো নতুন জামা

কেন যেন ভালো লাগে না

পুজোর পরে স্কুলের মাঠেই আমায় খুঁজো।

Saturday, October 2, 2021

ভুলে থাকা

 

জন্মদিন মনে রাখে আজ ফেসবুক

শুভেচ্ছা হোয়াটসঅ্যাপে

তোমাদের মুখ তাই ক্রমশঃ অস্পষ্ট

শুধু সময়ের বুক কাঁপে।