১
ঘুম ভেঙ্গে উঠে দেখি বৃষ্টি চারপাশে,
রাত জাগা ক্লান্তি ধুয়ে গেল এই মধুমাসে;
অনাবিল সুখে ভরে উঠুক চরাচর
এসো দেখো চারদিকে ভেজা এই অফুরান ভোর..
২
...তবুও অপেক্ষায় আছি কবে আসবে চিঠি,
মেঘ পিয়নের হাত ধরে
বৃষ্টি ভেজাক বা না ভেজাক মন,
ভালো থাকুক এই বৈরাগী ভোরে
ভালো থাকুক মেঘ, বৃষ্টি নামুক আরও জোরে!
৩
এতটা সময় যা আবছা মনে হচ্ছিল
এখন সব ধু ধু লাগে
বৃষ্টিস্নানে চোখ ভিজিয়ে আপনজন
তবুও রাত জাগে..
বাঁক ফিরতেই আবার বৃষ্টি,
এসো পথেরই বাঁকে!
৪
সৃষ্টি যখন আমাতেই
বৃষ্টি হোক আরও বেশি,
হাত বাড়ালেই তো দিই সাড়া
বাকি কথা লিখো বৃষ্টিতেই..
ঠিক ভিজে যাব একদিন!
ঘুম ভেঙ্গে উঠে দেখি বৃষ্টি চারপাশে,
রাত জাগা ক্লান্তি ধুয়ে গেল এই মধুমাসে;
অনাবিল সুখে ভরে উঠুক চরাচর
এসো দেখো চারদিকে ভেজা এই অফুরান ভোর..
২
...তবুও অপেক্ষায় আছি কবে আসবে চিঠি,
মেঘ পিয়নের হাত ধরে
বৃষ্টি ভেজাক বা না ভেজাক মন,
ভালো থাকুক এই বৈরাগী ভোরে
ভালো থাকুক মেঘ, বৃষ্টি নামুক আরও জোরে!
৩
এতটা সময় যা আবছা মনে হচ্ছিল
এখন সব ধু ধু লাগে
বৃষ্টিস্নানে চোখ ভিজিয়ে আপনজন
তবুও রাত জাগে..
বাঁক ফিরতেই আবার বৃষ্টি,
এসো পথেরই বাঁকে!
৪
সৃষ্টি যখন আমাতেই
বৃষ্টি হোক আরও বেশি,
হাত বাড়ালেই তো দিই সাড়া
বাকি কথা লিখো বৃষ্টিতেই..
ঠিক ভিজে যাব একদিন!
No comments:
Post a Comment