Friday, July 1, 2011

অভিমানে শব্দ থাকে বুজে


মেঠো হাওয়া এলোমেলো চুল
তোর দু'চোখের গভীরতায়
বয়ে চলা নদী আকুল

জানতে চেয়ে মনের কথা ঘরে
তুই বললি, জানাব পরে সময় করে..

রাত ভোর জেগে থাকা ভাবনা
চুপিসারে ভোরের জানলা খুলে
তোরই মুখে আদরের বন্যা

চলতে চেয়ে তোর হাত ধরে
তুই বললি, জানাব পরে সময় করে..

খোলা বারান্দায় বৃষ্টি মাখা হাতে
হয়তো ছোঁয়া হবেনা কখনো
তোর কেঁপে ওঠা ঠোঁটেতে

নিজেকে আর ভাঙ্গতে পারি না রে
তুই বললি, জানাব পরে সময় করে..

No comments:

Post a Comment