Friday, June 10, 2011

অনাবৃত জগৎ


কৃষ্ণচুড়ার ফুল পাতা চুইয়ে
বিকেলের নরম রোদ খেলা করে
আকাশ আজ নির্মেঘ
তবুও আগের দিনের বৃষ্টি যেন
হঠাৎ চোখে ঝেঁপে আসে
আপ্রাণ শক্তিতে নিজেকে সামলে নিয়ে
বলতে ইচ্ছে করে,
আমাকে এভাবে শুধু নাড়া দিয়ে গেলে কেন?
নিছক খেলা? সময় কাটানো?
কবিতার বাড়তি কটা লাইনের রসদ?

তুমি জানো না, তোমার সঙ্গে
আমি মনে মনে কথা বলতাম
এমনকি ছাতিম ফুলের গন্ধে
মুগ্ধ তুমি যেদিন মুঠোখুলে দেখিয়েছিলে
সেই ইশারার অনাবৃত জগৎ
হারিয়ে যাবার পরেও ভাঙ্গা আয়নায়
বারবার দেখতে চেয়েছি গভীর বিশ্বাসে
চোখে তোমার নিদাঘের ছেড়া মেঘ

তোমার সঙ্গে আমার কথা তো চলতে থাকবে
শুধু তুমিই জানবে না...

No comments:

Post a Comment