Monday, June 20, 2011

কি ছিল!



তবে এত কান্না কেন কাঁধে মাথা রেখে!
ছাতার তলায় বৃষ্টি বেদিতে
যে প্রজাপতি উড়েছিল
ছুঁয়েছিল আবির..


এত কান্না কি তবে সব নিজের অস্তিত্ব ভেবে!

ভেসে গেছে আদরের নৌকো
পরাজিত তুমি তাই
কেঁদেছিলে অমন..


নিরবতাই না হয় মুখরিত হত রেনু মেখে!

আমার চোখে এখনো জল
নিজের জন্যে নয়
তোমার জন্যে...

No comments:

Post a Comment