তুমি বললে, ভালো থেকো..
নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পেরেছ,
তাতে তোমার মনে হয় আমিও পারব..
তখন আর তোমার কথা মনেও পরবে না!
এটাই বাস্তব সত্যি..
হয়ত তাই!
আচ্ছা, নিজেকে গুছিয়ে নিতে পারলে
আর বুঝি অপরজনের কথা মনেও আসে না!
আমি কি সত্যিই কোনো দিনও
তোমার কাছে কিছু ছিলাম;
আর কত মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকবে!
হয়ত তাই!
নিজের বুকে হাত রেখে ভেবে দেখো!
কেন হারিয়ে গেলাম জীবন থেকে
কেনই বা হেরে গেলাম জীবন থেকে
সহজ সত্যির মুখোমুখি হতে এত দ্বিধা কেন
লাখের কাছে হাজার তো প্রায়ই হেরে থাকে!
হয়ত তাই!
আগেও কোনো উত্তর ছিল না,
এখনও কোনো উত্তর নেই তোমার কাছে..
আমিও বলি, ভালো থেকো,
তোমার গুছিয়ে নেওয়া সংসারে..
এটাই বাস্তব সত্যি ...
নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পেরেছ,
তাতে তোমার মনে হয় আমিও পারব..
তখন আর তোমার কথা মনেও পরবে না!
এটাই বাস্তব সত্যি..
হয়ত তাই!
আচ্ছা, নিজেকে গুছিয়ে নিতে পারলে
আর বুঝি অপরজনের কথা মনেও আসে না!
আমি কি সত্যিই কোনো দিনও
তোমার কাছে কিছু ছিলাম;
আর কত মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকবে!
হয়ত তাই!
নিজের বুকে হাত রেখে ভেবে দেখো!
কেন হারিয়ে গেলাম জীবন থেকে
কেনই বা হেরে গেলাম জীবন থেকে
সহজ সত্যির মুখোমুখি হতে এত দ্বিধা কেন
লাখের কাছে হাজার তো প্রায়ই হেরে থাকে!
হয়ত তাই!
আগেও কোনো উত্তর ছিল না,
এখনও কোনো উত্তর নেই তোমার কাছে..
আমিও বলি, ভালো থেকো,
তোমার গুছিয়ে নেওয়া সংসারে..
এটাই বাস্তব সত্যি ...
No comments:
Post a Comment