আমি চলে যাব
পড়ন্ত বিকেলের এই রোদ ছেড়ে..
এই মুহূর্ত, ঘাস, বেঞ্চি,
ফেরিওলা, বাদাম ভাজা, চা আর
গাছতলা পরে থাকবে..
সবুজ পাতায় তখনো বিকেলের রোদ
এসে খেলা করবে
আর খুজবে আমাদের..
আমারো খুব মন খারাপ করবে..
তবুও ফেরিওলা আবার ডেকে যাবে,
বাঁশি শুনিয়ে যাবে কেউ..
পৃথিবীর আর পাঁচটা কাজকর্ম
একই থাকবে..
তুমিও সেখানে ডালমুট খাবে
অন্য কার হাতে হাত রেখে..
তোমার গুছিয়ে নেওয়া সংসার, নিজেকেও...
পড়ন্ত বিকেল, তোমার মন খারাপ হবে?!
No comments:
Post a Comment