Nijer moto...
টুকরো টুকরো আমি ছড়িয়ে আছি, তোমার সকাল সাঁঝে, খুঁজে নিয়ে যদি গেঁথে নিতে পারো, পাবে আমায় কাছে...
Sunday, January 15, 2017
ফেলে আসা দিন
ফ্রেন্ডলিস্ট যত বেড়েছে
কমে এসেছে বন্ধু
বিকেল গড়িয়ে ফুরিয়েছে
চপ-শিঙাড়ার গন্ধ
,
সাইকেলে টিউশন ফেরা
বালিকার বিনুনি
ফাঁকা ক্যারামবোর্ড আলো
করে কানাকানি
,
মাথা-উঁচু বাড়ির ভিড়ে
আমরাই অপাংতেয়
মুখোমুখি কাছাকাছি যত
নিবিড় হয়েছে সন্দেহ|
Friday, January 13, 2017
স্বপ্ন অহীন
মুক্ত আকাশ ডাকছে মেঘ
ছুটছে পাখি বাড়ছে ঋণ
সবার মধ্যে একলা বসত
আবছা আলো স্বপ্ন অহীন
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)