মন খারাপের রং হয় কি কোনো?
ধুসর? সবুজ অথবা সাদা-কালো?
মন খারাপ কি শুধুই খারাপ বাজে?
মন খারাপ কি একটুও নয় ভালো?
বোশেখ ঝরে মন খারাপটা উড়ছে এলোমেলো
কারণ খোঁজা মনটা তার নাই-বা নাগাল পেল
একলা থাকার একলা ভাবার অলস বিকেলবেলা
একা একাই ভাসতে থাকে মন খারাপের ভেলা...
No comments:
Post a Comment