Tuesday, June 28, 2011

সীমানায়

কারো আসবার কথা ছিল না ...

ছাদের কিনারায় দাঁড়িয়ে 
সূর্যাস্ত দেখব বলে
কিংবা কোন পাহাড়ের বুকে
চারপাশে অন্ধকার নামে দ্রুত
মুখের বলিরেখা জানান দেয়

কারো আসবার কথা ছিল না ...  

চোখের চারপাশে বাষ্প
প্রবল ঘূর্ণি ঝড় সামলিয়ে
কিংবা আদরের নোনাজলে
উড়ে ফেরে রাত জাগা পাখিরা
তখনো সকাল হয়নি বলেই

কারো আসবার কথা ছিল না ...

অনেকগুলো সময়ের ব্যবধানে
ক্লিশে হয়ে যাওয়া প্রতিচ্ছবি
কিংবা পুড়ে যাওয়া সেই মুখ
একই ভাবে হানা দেয় বিরেতে
সাহস হয়নি বলেই কিনারায়

কারো আসবার কথা ছিল না ...

No comments:

Post a Comment