এভাবেই...
আজ দেখলাম তোমার চিবুকের ভাঁজে
ফুটে উঠেছে অভিমান,
মিথ্যের চোরা স্রোত তোমাকে ভাবিয়ে তুলেছে ভীষণ,
আমি তো অভিমানকেই সব ভেবে বসে নেই
বারবার ফিরে আসার কথাও মনে রেখেছি,
জানি উদাস অমলকান্তিরা রোদ্দুর হয় না,
স্বপ্নমুখর কুঁড়ি গুলো সব ফুল হয় না!
মোহনার দিকে যাচ্ছে সময়, যায় যদি যাক...
No comments:
Post a Comment