তুমি দেখো তোমার মত করে
আমি দেখি আমার মত
তুমি বোঝো তোমার মত করে
আমি বুঝি আমার মত
দেয়ালটা তাই থেকেই যায়
শুধু জীবনের বৃত্তটা যায় বেড়ে
টুকরো টুকরো কথা-মালায়
তুমি আমি যাই ক্রমে সরে
তুমি দেখতে যদি আমার হয়ে
আর আমিও যদি তোমার
তুমি বুঝতে যদি আমার হয়ে
আর আমিও যদি তোমার
ভাবনাগুলোয় থাকত যে মিল
চাওয়া পাওয়া ভালোলাগা অন্তহীন
বোশেখ ঝরেও বারান্দাতে এলোমেলো
ভাসতো কথা আদরকরা হিসেবহীন
আমরা থাকি নিজের মতই
মেলেনা যখন ইচ্ছেগুলো তেমন করে
খেয়াল স্রোতে ডুবতে গিয়ে
থাকতে হয় চোখ নামিয়ে মিথ্যে জুড়ে
হয়না ফেরা সেই বৃত্তে আবার
পেরিয়ে গেছে অনেক পথ অনেক সময়
মুখোশ পরেই কার্টুন আঁকি
তোমার আমার মেকি আয়নায়..
আমি দেখি আমার মত
তুমি বোঝো তোমার মত করে
আমি বুঝি আমার মত
দেয়ালটা তাই থেকেই যায়
শুধু জীবনের বৃত্তটা যায় বেড়ে
টুকরো টুকরো কথা-মালায়
তুমি আমি যাই ক্রমে সরে
তুমি দেখতে যদি আমার হয়ে
আর আমিও যদি তোমার
তুমি বুঝতে যদি আমার হয়ে
আর আমিও যদি তোমার
ভাবনাগুলোয় থাকত যে মিল
চাওয়া পাওয়া ভালোলাগা অন্তহীন
বোশেখ ঝরেও বারান্দাতে এলোমেলো
ভাসতো কথা আদরকরা হিসেবহীন
আমরা থাকি নিজের মতই
মেলেনা যখন ইচ্ছেগুলো তেমন করে
খেয়াল স্রোতে ডুবতে গিয়ে
থাকতে হয় চোখ নামিয়ে মিথ্যে জুড়ে
হয়না ফেরা সেই বৃত্তে আবার
পেরিয়ে গেছে অনেক পথ অনেক সময়
মুখোশ পরেই কার্টুন আঁকি
তোমার আমার মেকি আয়নায়..
No comments:
Post a Comment