আমাকে যদি ভালোবাসো আমি যেমন
আমার জন্যেই যদি করে মন কেমন
জেনো তুমি তোমার ভালবাসার রেশ
আমার কাছে তাই শুরু থেকে শেষ
চাও যদি আমারে আমি যেমন
ভাবনায় যদি থাকি সারাক্ষণ
জেনো তুমি সব বাঁধা পেরিয়ে
যায় চলা পথ সবকিছু হারিয়ে
থাকো ধরে যদি হাত আমি যেমন
তোমার মতই তুমি যখন তখন
জেনো তুমি ধরা মুঠো সেই গান
নিরবে বয়ে চলা ভোরের আজান
আমাকেই তুমি পাবে আমি যেমন
ভালবাসায় ভরে যাবে তুমি যেমন
জেনো তুমি যাই দেবে মন ভরে
তাই পাবে তুমি ফিরে ফিরে ...
No comments:
Post a Comment