স্বাধীনতা
নাকি খেয়াল-খুশি
উড়িয়ে ডানা গহনহীন
ইচ্ছে
গুলো বাঁধ ভেঙে যায়
মনের কোণে স্বপ্ন অচিন
স্বাধীনতা
নাকি দৌঁড়ে ওঠা
দু’ধাপ সিঁড়ি টপকে ছাদে
উড়ছে
যেমন ঘুড়ি-গুলো
কোনটা আগে কোনটা পিছে
স্বাধীনতা
নাকি পালক মেঘ
ভেসে বেড়ায় এদিক-ওদিক
তবুও
যেন খাঁচার ভেতর
খুঁজতে থাকে পথ সঠিক
স্বাধীনতা
নাকি ভাবতে শেখায়
কোথায় আমার মুক্তি আলো
খোঁজার
ছলেই পেরিয়ে যাই
স্বাধীনতার দিন-গুলো ...