শূন্য বুকে অজানা কোনো স্বপ্নের
খোঁজে চলেছি আমি..
কেমন করে যেন ভেঙ্গে যাওয়া স্বপ্ন
হাতরায় অন্তর্যামী..
হিসেব মেলেনা বলেই ব্যাপারটা দাড়ায়
যা চলছে - সেটাই..
শুধু জোর করে মেনে নিতে হয়
না পাওয়ার যন্ত্রণা নিরবেই..
এভাবেই হয়তো আবার নতুন করে
পথ চলা শুরু একা একা..
দিকশূন্যপুর মনে যে ছবি
কখনো ছিল না আঁকা..
যে ছবি ছিল মনে কোনো এক
অচেনা ঝড়ে ছিড়েছে কানভাস..
অভিমান বাসা বাঁধে কোনো এক
চুরি হয়ে যাওয়া অভ্যাস..
No comments:
Post a Comment