Saturday, June 11, 2011

রাতপরী কে...


সোজা পথ মিশে যায় দিগন্তে
কিনারায় দাঁড়িয়ে একা রাত বিরেতে
নেমে আসা আলো তারা রাতপরী
যাবার তাড়ায় এলোমেলো হুড়োহুড়ি

চারপাশে মিশকালো দুরে ঝিকিমিকি
আজ আমিই আমার মুখোমুখি
মুঠো ভর্তি দুঃখ হাওয়ার চাদরে
স্নাত চোখ তবু বেঁধেছি নোঙ্গরে

কথা বলি ছুঁয়ে থাকা কিনারায়
রাতপরীদের কোলাহল থেমে যায়
শিখে নিয়েছি মুখোশের আবডালে
নতুন করে বাঁচা আগামী সকালে

দিগন্ত পার হয়েও রাস্তা সেই একই
সকাল পেরিয়ে মুখোমুখি আসনাই
রাতপরীদের স্বপ্ন দেখব না আর
পথেই তোমাকে খুঁজে নেব আবার

No comments:

Post a Comment