Thursday, June 16, 2011

বৃষ্টিদিনে



বৃষ্টিদিনে আমার না ভেজা শরীর
বৃষ্টিদিনে না দেখা কোন নদীর তীর
আমার না মনে পরা মুহূর্তরা
ফিরে গেছে আমায় ফেলে যারা

সব প্রেম পুড়িয়েছি আজ ছাইদানিতে
মেঘলা আলোয় একাকী ব্যালকনিতে
দরকার নেই তাই আজ আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো

ভেজা বাতাস ছুঁয়ে রং ছড়ায় মনের ক্যানভাসে
তবুও আবার ভিজতে সাধ হয় খেয়ালী আবেশে

No comments:

Post a Comment