Thursday, June 9, 2011

ভাঙ্গন





আমি একা হতে চাই..
বলেছিলে মোম হয়ে সারারাত জ্বলবে
যখন আমার হবে;
দিন চলে যায়, নেমে আসে রাত
আকাশের চাঁদ থাকে আকাশেই।

একা থাকা হয়না আমার।
অনেক কথা বলা দায়, কিছু কথা হারিয়ে যায়,
বাকি সব মনের গভীরে।
কোন ঘরে মোম হয়ে জ্বলছো তুমি?
আর আমি এখানে পুড়ছি দাউদাউ..


নিমগ্ন নিশুতি রাত,
তুমি ঘুমিয়ে আছ আমার ই বুকে।
রাত-ভোর শব্দ নিয়ে খেলা করি,
তোমাকে কি ভালো না বেসে পারি!
আমি যে পুরুষ...
আমি একা হতে চাই, একা থাকা হয়না আমার।

No comments:

Post a Comment