আমি তোমায় ভালবাসি কিনা?
উত্তর হলো,
আমি তোমায় বন্ধু করতে চাই..
তুমি মিষ্টি হেসে বললে,
আমি বন্ধুত্ব বুঝি না
ভালবাসা জানি।
আমি মুখ ঘুরিয়ে বললাম,
মানুষ নিজেকে ছাড়া আর কাউকে
ভালবাসতে পারে না।
তুমি মুখ বেঁকিয়ে ভ্রুকুটি হেনে বললে,
বাদাম ভাজা খাবে?
আমি বললাম,
আমায় একটু ভালবাসবে?
তুমি চুপ!
No comments:
Post a Comment