রূপকথারা
ঠিক খুঁজে নেয় তার পথ
আমরাই
ভুলে যাই সযত্নে করা শপথ,
বাঁকের
ধারে ক্রমশ: দুরে মিলিয়ে যায়
সাইকেলের
ঘন্টি কোনো এক অচেনা ভাষায়,
রাস্তার মোড়ে সেই একই চায়ের দোকান
ভুল
করে গরম চুমুক, তবু কত আপন,
যদি
বলো সময় নষ্ট অকারণ ভাবনায়
আমি বলি আদর ছলকাক কিনারায়|