Thursday, June 9, 2011

অন্য কথা




এত রেগে আছ কেন? স্পষ্ট করো!
যে অনুভুতি বলতেও পারনি কাউকে
যে অনুভুতি জানাতে পারনি কাউকে
নিজস্স বিস্তারে চুঁয়ে
                                 অকাতরে ছড়িয়ে পরো...

সবাই কি আমি? গহীন গাঢ় ঘুম!
মুখ ফুটে বলনি যা তাও বুঝেছি চোখে রেখে চোখ
কোনদিনও আর কেউ বুঝবে না তোমার শোক
শুধু বুকেরই গভীরে
                                      নীল, জ্বলে এক আশ্চর্য আগুন...

তোমার ইচ্ছে-অনিচ্ছে? সুখ-অশ্রুজল!
এ সব নিয়ে আর কার কাছে যাবে
ফের নিজেকে কখন ফিরে পাবে
স্মৃতিচারণের মাঠে রোদ্দুর
                             রুক্ষ হাত, ভিজে আঁচল...

No comments:

Post a Comment