Wednesday, June 15, 2011

আসল কথা





মা বলেছিল,
বন্ধুত্ব পর্যন্তই এই সম্পর্কটা ঠিক আছে,
আর চাকরিও চেন্জ করতে হবে,
পেরেছ এখনো পর্যন্ত চেন্জ করতে!
শুনতে খারাপ লাগছে তাই তো! কিন্তু এটাই সত্যি!

বুঝলাম আমার চাকরিটাই মুখ্য
ভালোবাসাটা সেখানে তার মানে গৌণ!
মা জানতেন, আর তুমি সেই যুক্তি জানতে না!
টাকা, নাম করা কোম্পানি আর চাকরিটাই আসল,
ভালবাসা কোনো গুরুত্বই পেল না তোমার কাছেও!
সময় দিয়েছিলে আমায়? কথা তো ছিলই...

তুমি তো কবে থেকেই আমার সঙ্গে জড়িয়ে
তাহলে এতদিন পর যখন এগোলেই
তখন এই বাঁধাগুলো কে পেরিয়ে এলে না কেন?
আমার কষ্ট হয়নি!
আমার কষ্টটা কিছু না!
আমি কষ্ট পাইনি নাকি
আমার কষ্টের কোনো মূল্য নেই!

এত কষ্ট পেয়ে লাভটা কার হলো,
কষ্টের মূল্য নিজে আর আমি ছাড়া কেউ বুঝেছে!
ভালবাসার এই কষ্টটা মুছে ফেলতে পারবে তো!

যুক্তি দিয়ে আর কত নতুন যুক্তি তৈরী করবে;

আমার একাকিত্বের কষ্ট একলা আমারই থাক...

1 comment: