স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াই
এদিক ওদিক দু'হাতে ছড়াই..
স্বপ্ন দেখি আমার নিজের
স্বপ্ন দেখি অনেক কাজের..
একটা স্বপ্ন ধুসর সাঁঝের
আমি তুমি আর গোধুলি রঙের..
স্বপ্ন ছোঁয়ার সেই বিকেলের
অথবা সকাল ভেজা শিশিরের..
বৃষ্টি রেনু দু'চোখে মেখে
ভেজা বাতাস গায়ে ছুঁয়ে..
বলব কিছু আপন কথা শুনবি বসে
হাসবি না তো আমায় দেখে..
এত্তো পাগল হয় কি করে
জানতে চাইলে এমন ক্ষণে
বলবনা কিছুই আমি
হাসবো বসে আপন মনে...
No comments:
Post a Comment