এ মন এত যে চায়
এত কিছু চায়
ঝরে পরা শিউলি
মাটিতে লুটায়
ভাবনাটা ছিড়ে গেল হঠাৎ
ধুলায় মলিন রাজকন্যার
শিয়রে নেই কোনো জাদুকাঠি
কালের সাগরে ডুব দিয়ে
ডুবুরি খোঁজে আচ্ছাদন
সময় দ্রুত বয়ে চলে,
তুমি-আমি সবাই খেলার পুতুল
অজান্তেই কামড়ে ফেলি জিভ
আদর কোরো না
সান্তনা দিও না,
শুধু বল, একবার, আমাকে চাও না--
আমি তাতেই শিউলি হয়ে যাব।
এত কিছু চায়
ঝরে পরা শিউলি
মাটিতে লুটায়
ভাবনাটা ছিড়ে গেল হঠাৎ
ধুলায় মলিন রাজকন্যার
শিয়রে নেই কোনো জাদুকাঠি
কালের সাগরে ডুব দিয়ে
ডুবুরি খোঁজে আচ্ছাদন
সময় দ্রুত বয়ে চলে,
তুমি-আমি সবাই খেলার পুতুল
অজান্তেই কামড়ে ফেলি জিভ
আদর কোরো না
সান্তনা দিও না,
শুধু বল, একবার, আমাকে চাও না--
আমি তাতেই শিউলি হয়ে যাব।
No comments:
Post a Comment