Friday, July 8, 2011

বুদ্ধুরামের চাঁদ ছোঁয়া



সে ছিল এক খোলা আকাশ
জুড়ে খেলা আর অবকাশ
হঠাৎ চাঁদ এলো নেমে
ঘাসের শিশিরে থেমে
ভোরবেলা স্বপ্ন শেষে
ফিরে গেল সে ভেসে..

'
আমাকে তুমি পাবে না'
চাঁদ যে কেবল জোছনা
বলে গেল কানে কানে
বুঝলো সে আপন মনে
হাসি মুখে কষ্টের দাম
সত্যিই সে ছিল বুদ্ধুরাম..

তবু আছে সে তারই মত
জীবনটা যদি পেছনো যেত
চোখ বুঁজে সেই ভেবে
চলে পথ এঁকে বেঁকে
বুদ্ধুরামের কবিতা লেখা এমনিতে
পেরেছে কি চাঁদ কেড়ে নিতে!

পাওয়া না পাওয়ায় কি কিছু যায় আসে
চাঁদ-ই ভাবুক, তার নিজেরই পরবাসে...

No comments:

Post a Comment