Friday, July 8, 2011

স্পর্শ অঙ্গীকার


নদী-আকাশ সেখানে মিলেমিশে একাকার
গেলাম হঠাৎ তাই পথ ভেঙ্গে চরাচর
চোখে চোখ মুখোমুখি
দু'টি হাতে আঁকিবুকি
শুধু স্পর্শের ছিল অঙ্গীকার..

ঝাউবন-প্রান্তর পায়ে হেঁটে বারবার
তাই মন চায় করতে মন পারাবার
একরাশ হাওয়া
হঠাৎ কিছু পাওয়া 
শুধু স্পর্শের ছিল অঙ্গীকার..

অনেকদিন পর যখন নেই কিছু হারাবার
পড়বে মনে হয়ত সে ইচ্ছে দিন সবাকার
সবুজ স্বপ্ন নবীন
আর একটুও সেদিন
শুধু স্পর্শের ছিল অঙ্গীকার..

ধোঁয়া ধোঁয়া মেঘ সূর্যের লুকোচুরি খেলার
যদি কখনো একসাথে দেখা হয় আবার
ছেড়ে আসা জন
ফেলে আসা মন
শুধু স্পর্শের ছিল অঙ্গীকার...

No comments:

Post a Comment