Wednesday, July 6, 2011

ইচ্ছে

চাঁদপাল হতে বেলুড়-দক্ষিণেশ্বর হয়ে
ব্যান্ডেলের দিকে
রোজ রোজ ফিরে আসার
একঘেয়ে উদাসীনতা

তুমি বললে
আর এস না
বাড়ি থেকে সব ঠিক করে ফেলেছে
ডালমুট গুলো বিস্বাদ তখন
এক পা এক পা করে পিছিয়ে আসা
অপেক্ষায় অপেক্ষা করা
কানের পাশে হঠাৎ চেঁচিয়ে ওঠে
বাবু শসা নেবেন
তরতাজা কেটে নুন-লঙ্কা দেওয়া

যদি আমি শসাওয়ালা হতে পারতাম -
(কিংবা) পারতপক্ষে
শসা-ই   

No comments:

Post a Comment