Saturday, July 2, 2011

স্বপ্ন দেখা

ফিরিয়ে দিতে পেরেছি...

যে মুহুর্তে আমাকে
ভালবাসা ফিরিয়ে ছিলে,
প্রথম অনেক কিছুর
অসম্পূর্ণতায় ভরিয়ে দিলে,
যোগ্যতার মাপকাঠিতে
নিজেকে গুছিয়ে নিলে..

ফিরিয়ে দিতে পেরেছি
স্যাঁতস্যাঁতে  বিষন্নতা পেরিয়ে,
নিজেকে শূন্য করেও
ধুসর বৈরাগ্য চুঁইয়ে,
অগাধ আনন্দে কেঁপে
ঘুমের পরশ জড়িয়ে..

ফিরিয়ে দিতে পেরেছি...
স্বপ্ন দেখা,
তোমাকে..

আর আমার স্বপ্ন!

ফিরিয়ে দিতে পেরেছি

No comments:

Post a Comment