Wednesday, July 20, 2011

একা পথ চলা

একই রকম ভাবে
রোজ ফিরে আসি একা একা

গন্ডীর বাইরে যাওয়া যায় না;

মন খারাপের কথা বলা যাবে না,
ভালো থাকার কথাও না!
খোঁজ নেওয়া যায় না যখন তখন,
ছোঁয়া যায় না অনেককিছু!
আমি পথ চলতেই থাকি

সন্ধ্যেবেলা অচেনা মুখের ভিড়ে

কিংবা রাস্তার ওপাশে,
হাত ধরে গল্প কারা করে
তাদের আমি চিনি না,
চারপাশে নামে দীঘল অন্ধকার;
আমি পথ চলতেই থাকি

নিজেকে বেঁধে রাখার দায় বুঝি আমারই,

আমার সীমানায় নিজেকে কখনো রেখো
কাঁটাতার পেরিয়ে ফিরিয়ে নিও মুখ,
এত কষ্ট নিয়ে কি পথ চলা যায়!
তবুও রাত জাগা চোখ স্বপ্ন দেখে,
আমি পথ চলতেই থাকি

পথ চলা

থামালেই যে খুব একা একা লাগে...

No comments:

Post a Comment