কথা দিয়েছিলাম আমি ফিরে আসব
অনেক দিন পেরিয়ে গেছে
অনেক রাত্রিও
তুমি অপেক্ষায় ছিলে অনন্ত কাল
তবু তুমি কখনো আশাহত হওনি
জিজ্ঞাসা করনি কখন কবে
অবশেষে আমি ফিরেছি
অনেক দেরিতে হলেও;
ক্লান্ত বিধ্বস্ত তুমি ফিরে গেছ!
কত প্রতিশ্রুতিই তো অপূর্ণ রয়ে যায়,
মনে মনে সেই সব অঙ্গীকার--
যারা অপেক্ষায় থাকে,
আর যারা জানে অন্যেরা অপেক্ষায় আছে,
তবু কথা দিয়েও কথা রাখতে পারেনা,
পারেনা ফিরে আসতে...

No comments:
Post a Comment