একদিন ঠিক ভালবাসা খুঁজে পাবো!
সব চোখের কথাই কি মুখের ভাষা হয়ে বেরোয়!
বৃষ্টি বারান্দায় কান্না দুঃখ ভালোলাগা অনুভুতি
বলতে পারা যায় না!
এমন এক জনকে ঠিক খুঁজে পাবো
ভালবাসাকে যে বাঁচিয়ে রাখবে
যা অনেক কষ্টে বুকে আগলে রেখেছি
তবু কিছু কথা মুখের ভাষা দিয়েও বলতে হয়
ভাবনা, স্বপ্ন-আশা-আকাঙ্খার কথা
তাকে সব সময় বুকে করে নিয়ে হাঁটার কথা
মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়,
দেখি
তোমার মুখ! তোমার সঙ্গে কথা বলি
তুমি ছুঁয়ে দিলেও আমি ছুঁতে পারি না
তার থেকে শুধু ভালো-লাগাটুকু থাক
না হয় নাই বা বললাম তোমাকে
ব্যথা সুখের কান্নায় রয়ে যাক
নিজের আকাশ ছোঁয়ার আনন্দ
তুমি কোনো দিনও জানবে না...
No comments:
Post a Comment