তোমায় ভালোবেসেছি
বলেই
তুমি বুঝবে না --
ভালোবেসে হারিয়েও
সবকিছু মেনে নেবার নিরব যন্ত্রণা;
কবিতায় যা লিখি, ভাবি
সময়ে অসময়ে
চোখে জলের ঝাপটা দিয়ে
কখনো ভিজে দাগ শুকিয়ে যায়
গালেতেই, চোখের কোণে..
আর ভেবোনা আমার কথা
দেখো না তোমার স্বপ্নে,
জীবনে অনেক কিছুর মত
আরও অনেক কিছু না হয়
অপূর্ণই রইলো আমার!
আমি যাকে ভালবাসি,
সে যেন সবকিছু পায়
সুখি থাকে, আমি
আমার না পাওয়াতেই খুশি..
যেমনই থাকি না কেন
কবিতা তো আমার মাধ্যম মাত্র,
সেই ছোটবেলা থেকেই
আমার সারা জীবনের সঙ্গী
আমার একলা থাকার যন্ত্রণা
ভালোলাগা --
তুমি আমার ঠিক কোথায় আছ,
বোঝো!
যে ভালবাসা কবিতাও পায়নি!
তুমি বুঝবে না --
ভালোবেসে হারিয়েও
সবকিছু মেনে নেবার নিরব যন্ত্রণা;
কবিতায় যা লিখি, ভাবি
সময়ে অসময়ে
চোখে জলের ঝাপটা দিয়ে
কখনো ভিজে দাগ শুকিয়ে যায়
গালেতেই, চোখের কোণে..
আর ভেবোনা আমার কথা
দেখো না তোমার স্বপ্নে,
জীবনে অনেক কিছুর মত
আরও অনেক কিছু না হয়
অপূর্ণই রইলো আমার!
আমি যাকে ভালবাসি,
সে যেন সবকিছু পায়
সুখি থাকে, আমি
আমার না পাওয়াতেই খুশি..
যেমনই থাকি না কেন
কবিতা তো আমার মাধ্যম মাত্র,
সেই ছোটবেলা থেকেই
আমার সারা জীবনের সঙ্গী
আমার একলা থাকার যন্ত্রণা
ভালোলাগা --
তুমি আমার ঠিক কোথায় আছ,
বোঝো!
যে ভালবাসা কবিতাও পায়নি!
No comments:
Post a Comment