Wednesday, July 13, 2011

তবু বলে যাও!

তুমি চলে গেলেও জীবন থেমে যায়নি
তবু তুমিহীন জীবন কেমনে কাটাব বলে যাও!
তোমাকে ভেবে আমি আর কাঁদতে চাই না
তবু চোখে জল নেমে এলে কেমনে থামাব বলে যাও!
তুমি চলে যাওয়ায় বিষন্ন হতে চাই না
তবু আনমনা হলে খুশি হব কেমনে বলে যাও!
তোমাকে ভেবেছি আর ভাবনায় রাখব না
তবু সব ঠিক হয়ে যাবে সময়ে, কেমনে বলে যাও!


বলে যাও...
তোমাকে সময় কেমনে ভুলিয়ে দেবে আমার মন থেকে!

No comments:

Post a Comment