Tuesday, July 19, 2011

কবিতা আর ভালবাসা

ইচ্ছে ছিল স্বপ্ন দেখার,
ভালবাসার..

খুঁজতে খুঁজতে
তোমার দেখা পাই ঠিক মধ্যরাতে,
চেষ্টা করতে করতে
দুটো কথা লিখতে পারি,
ঘুমকে উপহাস করে
মধ্যরাতেই জীবন কাটিয়ে
একদিন ঠিক বিদায় নেব,
নতুন প্রভাতে

যাকে প্রথম ভালোবেসেছিলাম
তাকে আজও ছাড়তে পারিনি,
তাকে অনুবাদ করতে পারলাম না বলে
আজীবন পরবাসে রয়ে গেলাম,
কবিতা শুধু প্রেম শিখেছে
ঘর সাজাতে আজও শেখেনি...

No comments:

Post a Comment