Friday, August 31, 2012

তোমাকে দেখি


এতদিন তোমাকেই খুঁজেছি
গেঁয় মাটির সোদা গন্ধে
পাহাড় থেকে নেমে আসা
ভিজে শিশিরের স্নিগ্ধ স্পর্শে..
অনেকটা সময় পেরিয়ে এসে
তোমাকে দেখি দূর থেকে
মিশে আছ কুয়াশায়, মেঘে
যেখানে পথ গিয়েছে বেঁকে|

ছুঁয়ে দিয়ে যাও আর একবার
ভালোবাসা, লিখি কবিতা আবার...

No comments:

Post a Comment