তোমায় ভালবাসব বলে
কুয়াশা মাখা পথে
হাঁটা শুরু
তোমাকে আমি চিনি’না
বলে
আঁকতে থাকি নানান
অবয়ব
মেঘ হয়ে তারা খেলা
করে
কখনো টুপ করে ঝরে
পড়বে বলে|
তোমায় আদর করবো বলে
রোডডেনড্রন ছুঁয়ে
কথা বলি
তোমায় আমি জানি’না
বলে
রোদ-ছায়ায় কাটাকুটি
খেলা পথে
চোখ নামিয়ে নিচে দেখি,
যদি
কুয়াশা হয়ে ঝুপ করে
নেমে আস|
না’চেনা না’জানার সব
পরেও
শুধু তোমায় আমি বুঝি
বলে
আজও কুয়াশায় মিশে যাইনি...
No comments:
Post a Comment