Saturday, August 18, 2012

তুমি-আমি’র


ঠিকরে পরা আলো চোখে ভালোবাসা সাজায়
বৃষ্টি শেষে চুঁইয়ে পড়া জল মনকে জাগায়
নিভৃত তুমি আমি সকলেই সেই একা
তবু হাত ধরাধরি করেই পথ চলা, দিগন্তে
চোখে চোখ রেখে বলতে চাই আজন্মকাল-
খুঁজো না গভীরতা, তলিয়ে যেতে পারো
দেখো না ব্যাকুলতা, করুনা করতে পারো
শুধু সঙ্গে থেকো মুহুর্তগুলোর অবিরত,
হাত ধুয়ে নেওয়ার পরেও যে মৃদু মশলা
গন্ধ রয়ে যায়, রেখে দিও তাকে,
আলো নেমে আসুক আরো গভীরে
বৃষ্টি ভাসিয়ে দিক সব আকুলতা
তুমি আমি দুজনেই প্রতীক মাত্র
সবার মধ্যেই সবাই খুঁজে চলে সেই
তুমি আমি'র টুপ করে ঝরে পড়া|

No comments:

Post a Comment