Sunday, August 19, 2012

ঝাপসা কুয়াশায়


মেঘ এসে ঢেকে দিল পাহাড়টাকে
চোখে ভেসে গেলো যে মুহূর্তটাকে
মাটিতে রোদ এসে আছড়ে পরে
শুষে নিতে চায় ভেজা অনুভবগুলোকে
ঝাপসা কুয়াশায় শরীর মেখে নেয়
আরেকটা দিনের বারতা
কেন বারবার মেঘ নেমে আসে
কুয়াশায় ভিজে যায় চরাচর
নাকি বুঝিয়ে দিতে চায়
দিন-রাতের মত এও এক খেলা
প্রত্যাবর্তনের, নতুন করে ভাবার!

No comments:

Post a Comment