কাটাকুটি খেলা ট্রয়-ট্রেনের
লাইন
রাস্তার মাঝে অগোছালো
সেই বালক
আমার হারানো কৈশোর
নি:শ্চুপে
হেঁটে যায় ঘুম থেকে
উঠে
বৃষ্টি মেঘের আল ধরে
আরো দুরে...
দু’হাত বাড়ালেই
আলগোছে স্পর্শ
নেমে আসে সন্ধ্যা
প্রদীপ হাতে
ছুটি নেয় দেখতে না
পাওয়া পাখিরা
আর চেনা মুখ, গাছ
সঙ্গোপনে
বৃষ্টির ভেজা পথ ধরে
আরো দুরে...
No comments:
Post a Comment