Thursday, August 30, 2012

পারো কী


পারো কী হারিয়ে যেতে
ওই দূর নীল সীমানায়
পারো কী ফিরিয়ে দিতে
ফেলে আসা মুহূর্তগুলোয়

আমি তো সেই একই আছি
যেমন ছিলাম, কুয়াশা মাখা ভোরে
এখনো পথ হাঁটি নিরুদ্দেশে
কখনো খালি পায়ে, প্রেমেরই ঘোরে
পারো কী মুছে দিতে
যা কিছু ছিল আয়নায়

আজও আছে সব কিছু যেমন ছিল
পাহাড়ের গা বেয়ে নেমে আসা সেই ঝরনা
হঠাৎ দমকা হাওয়ায় শিরশিরে অনুভুতি
আর আড়মোড়া ভেঙে সূর্যদয় দেখার ভাবনা
পারো কী ভুলিয়ে দিতে
জমা অস্তরাগের ভাবনায়

No comments:

Post a Comment