বেখেয়ালী মেঘ এসে
ঢেকে দিল
ক্যানভাসটাকে,
প্যানোরমা মোড-এ
দেখা
কাঞ্চনজঙ্ঘার অবয়ব
ঘুম ভাঙা চোখে
বিস্ময়ে মুগ্ধ
মুহুর্তগুলো...
যখনই কিছু আঁকতে যাই
বেখেয়ালী মেঘের মত
ঢেকে দিয়ে যাও
সত্তায় মিশে থাকা
অহংবোধ-গুলোকে|
যখনই কিছু ভাবতে যাই
ছড়িয়ে পড়া মেঘের মত
মিলিয়ে দিয়ে যাও
না-ভাবনার আকারে
শায়িত
অপরিমিতিবোধ-গুলোকে|
আবার ঘুম আসে
ক্যানভাসটাকে নিজের
মত করে
সাজিয়ে নেবার
ইচ্ছেতে
বাধ সাধে ওই
বেখেয়ালী মেঘ|
No comments:
Post a Comment