Tuesday, August 28, 2012

মনের ভ্রমর


একটা ভ্রমর
হঠাৎ ঘরে ঢুকে পড়ে
ঘুরপাক খেতে লাগলো|
সব জানলা খুলে দেওয়া সত্বেও
বেরোতেই চায় না...
কোন মরিচিকার আশায়
সে ঘরবন্দী হতে চায়
হয়তো সে নিজেও জানে না...
এমনই মনের ঘরে যে
ভ্রমর থাকে, ঘুরপাক খায়
বেরোতে চায়’না কিছুতেই|

আর যখন সে সত্যিই বেরিয়ে যায়
হঠাৎ কেমন যেন নিঃস্তব্ধ হয়ে যায়
ঘর, মনের ঘর...
চারপাশে খুঁজতে থাকি
সত্যিই বেরিয়েছে তো!

No comments:

Post a Comment