Monday, October 24, 2011

অন্য স্বীকারোক্তি


আজ নাকি তুমি স্বীকার করেছ
কোনো এক জনের কাছে,
অথচ কি স্বীকার করেছ
তা স্বীকার করতে পারলে না..

যখন যন্ত্রনায় নীল অনেক দেরিতে
তীর বেঁধা পাখি তাকিয়ে থাকে
আকাশের পানে, এক ফোঁটা জল
যদি নেমে আসে শুকনো ঠোঁটে;
তখন অনেক রাত, ছটফটে পাখিটা
ক্লান্ত অবসন্ন দেহে যুঝে চলে,
আগাছার মতো আজেবাজে লেখা
হিজিবিজি সেই কবিতার খাতায়..

যদি আকাশের মতো দু’হাত বাড়িয়ে
সবার কাছে স্বীকার করতে পারতে!
এতদিন পরে মায়া মেঘ বৃষ্টিহীন
পাখিটার নিস্তেজ শরীর জুড়ে;
ভালবাসা দেখাতে পারাও
     আরেক রকমের ভালবাসা..
ভালবাসার কথা বলতে পারাও
     আরেক রকমের ভালবাসা...
ভালবাসার কথা স্বীকার করতে পারাও
     আরেক রকমের ভালবাসা....

No comments:

Post a Comment